পদ্মা সেতু চালু হলে জিডিপি বাড়বে ১ শতাংশ

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-১২ ১৬:২৬:৫২


বহুল প্রতিক্ষীত পদ্মা সেতু চালু হলে ইকোনমিক্যাল এলায়েন্সের মাধ্যমে এক শতাংশ জিডিপি বাড়বে বলে মন্তব্য করেছেন,স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন। তিনি বলেন, আমরা প্রেডিক্ট করেছিলাম জিডিপি হবে আট দশমিক দুই, যদি এক শতাংশ জিডিপি বাড়ে আর যদি ৯ শতাংশ হয় তাহলে মানুষের একটা অভূতপূর্ব পরিবর্তন দেখা যাবে।’

আজ শনিবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর কাওরান বাজারে ওয়াসা ভবনের সামনে হাত ধোঁয়ার গাড়ি উদ্বোধনকালে তিনি একথা বলেন।

এ সময় মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর উদ্যোগে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে দেশ একটি স্থিতিশীল অবস্থায় আছে। আমরা আশা করি এই পরিস্থিতিকে আমরা মোকাবিলা করতে পারবো এবং বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশে অর্থ বিনিয়োগ করা জনকল্যাণমূলক, এটা অপচয় নয়। সেসব কারণে দাতাদের অনেক উৎসাহ আছে।’

এসময় ওয়াটার এইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান উপস্থিত ছিলেন।

সানবিডি/এনজে/৩:৫৮/১২.১২.২০২০