ভ্যাকসিনের প্রথম ৫০ লাখ ডোজ আসছে জানুয়ারিতে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-১৩ ১৬:৩৮:৪৭


মহামারি করোনার সংক্রমণ প্রতিরোধে ভারতের সিরাম ইন্সটিটিউট থেকে অক্সফার্ডের ভ্যাকসিন আনার জন্য বেক্সিমো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সঙ্গে ভ্যাকসিন ক্রয় সংক্রান্ত চুক্তি সম্পন্ন করেছে স্বাস্থ্য অধিদফতর। আর এ ক্রয় চুক্তির আওতায় আগামী জানুয়ারি মাসের শেষ দিকে অথবা ফেব্রুয়ারির শুরুতেই যুক্তরাজ্যের অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার তৈরি করোনার ভ্যাকসিন আসবে বলেও আশা করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ রোববার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরে এ ‍চুক্তি হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ৫ নভেম্বর এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি হয় তাদের সঙ্গে। সেখানে নীতিগত ভাবে সিদ্ধান্ত অক্সেফোর্ডের এ ভ্যাকসিন সেরাম ইন্সটিটিউটরে কাছ থেকে কিনে নেব। সেখানে অনেকগুলো শর্তও ছিল। তার মধ্যে একটি শর্ত ছিল ১৫ ডিসেম্বরের মধ্যে ক্রয় সংক্রান্ত চুক্তি করতে হবে, আজ সেটা করে ফেলা হলো এবং সেটা সেরাম ইন্সটিটিউটকে পাঠিয়ে দেওয়া হয়েছে, যাতে তারা তাদের কাজ সম্পন্ন করে আবার আমাদের দিতে পারে। এরপর পরবর্তীতে ধাপ অনুযায়ী কাজ হবে।

এ সময় মন্ত্রী আরও বলেন, তবে এ ডোজের মধ্যে সব একবারে আসবে না। প্রথম ধাপে আসবে ৫০ লাখ ডোজ। এরপর প্রতি ধাপে ৫০ লাখ করে ভ্যাকসিন আসবে।

সানবিডি/এনজে/৪:৩৮/১৩.১২.২০২০