জাতিসংঘে বঙ্গবন্ধুর নামে পুরস্কার প্রবর্তন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-১৩ ১৭:৪৭:২৮
দেশের মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধুর নামে ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দি ফিল্ড অফ ক্রিয়েটিভ ইকোনমি’ পুরস্কার প্রবর্তন করছে জাতিসংঘ। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, ‘এখন পর্যন্ত ইউনেস্কো এ ধরনের ২৩টি পুরস্কার চালু করেছে। এই প্রথম ইউনেস্কো বাংলাদেশের কোনও প্রথিতযশা সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তির নামে আন্তর্জাতিক পুরস্কার চালু করলো।’
আগামী ছয় বছর ধরে প্রতি দুই বছর পরপর ৫০ হাজার ডলার সমমানের এই পুরস্কার দেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এরপর আবার জাতিসংঘের নিয়ম অনুযায়ী পুরস্কারটি নবায়ন করতে হবে। পুরস্কারটি প্রথমবারের মতো আগামী ২০২১ সালের নভেম্বরে অনুষ্ঠিতব্য ইউনেস্কোর ৪১তম সাধারণ সভা চলাকালে প্রদান করা হবে।’
সানবিডি/এনজে/৫:৪৭/১৩.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














