হাতিয়ায় ৪০ ব্যারাক হস্তান্তর করল নৌবাহিনী

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-১৩ ২১:৩৪:৫৯


নোয়াখালীর হাতিয়া উপজেলার চর আতাউরে গৃহহীন ও ছিন্নমূল জনগণের জন্য নির্মিত ৪০টি ব্যারাক আজ রবিবার (১৩-১২-২০২০) স্থানীয় প্রশাসনের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী। প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ দিক নির্দেশনায় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে নৌবাহিনী এই ব্যারাক হাউজগুলো নির্মাণ করে।

এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, প্রতিটি ব্যারাকে পাঁচটি করে মোট ২০০টি ইউনিট রয়েছে। যার প্রতিটিতে একটি করে পরিবার থাকতে পারবে। প্রতিটি ব্যারাকে পৃথক রান্নাঘর ও বাথরুমের সুবিধা রয়েছে। করোনাভাইরাস সংক্রমণের মাঝেও স্বাস্থ্যবিধি মেনে ব্যারাকসমূহের কাজ চলমান রেখে নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়।

সানবিডি/এনজে/৯:৩২/১৩.১২.২০২০