বিটিআরসির নতুন চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-১৪ ১৬:৩৯:৩৯
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেলেন অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদার।
আজ সোমবার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এই প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদারকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠানের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর ৯ (১) ধারায় যোগদানের তারিখ থেকে তিনবছর মেয়াদে বিটিআরসির কমিশনার পদে নিয়োগ প্রদানপূর্বক সরকারের সিনিয়র সচিব পদমর্যাদা এবং সকল সুবিধাসহ একই আইনের ৭(১) ধারা অনুযায়ী তাকে বিটিআরসির চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হয়েছে।
শ্যাম সুন্দর সিকদার সরকারের ডাক ও টেলিযোগযোগ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে থেকে অবসরে যান। বিটিআরসির চেয়ারম্যান মো. জহুরুল হক গত ৪ ডিসেম্বর অবসরে যান ।
সানবিডি/এনজে/৪:৩৮/১৪.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














