২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি নির্বাচন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-১৪ ১৯:২৫:০৯
আগামী ২৭ জানুয়ারি স্থগিত থাকা বন্দর নগরী চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ সোমবার (১৪ ডিসেম্বর) নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর এ কথা জানান।
এসময় তিনি বলেন, নির্বাচন হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। প্রত্যেকটি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে নির্বাচন হবে। মেয়র প্রার্থী ছাড়া অন্য প্রার্থীদের নতুন করে মনোনয়ন নেয়ার কোনো সুযোগ নেই। শুধু সংরক্ষিত সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬ নম্বর ওয়ার্ড এবং সাধারণ ৩০, ৩৭ ও ৪০ নম্বর ওয়ার্ডে নতুন শিডিউল হবে। ইসি তাদের সময় দেবে। তবে যারা ইতোমধ্যেই মনোনয়নপত্র দাখিল করছেন তাদের আর দিতে হবে না।
সানবিডি/এনজে/৭:২৪/১৪.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














