চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা চলছে: কাদের

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-১৫ ১৫:৩৫:২১


বর্তমান সরকার বন্দরনগরী চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের যে প্রত্যাশা, তা পূরণ করা হবে।’

আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।

এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘উন্নয়নের ব্যাপারে শেখ হাসিনার সরকার অত্যন্ত আন্তরিক। আমি চট্টগ্রামবাসীকে আশ্বস্ত করতে চাই। শেখ হাসিনার সরকার আপনাদের সঙ্গ আছে। মহিউদ্দিন চৌধুরী, আক্তারুজ্জামান বাবু যে স্বপ্ন দেখেছেন, আমরা চট্টগ্রামকে সেই অপরূপ সাজে সজ্জিত করবো।’

সানবিডি/এনজে/৩:১১/১৫.১২.২০২০