রোহিঙ্গা মামলা পরিচালনায় খরচ হবে ১০০ কোটি টাকা
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-১৫ ১৬:০৯:১১
মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক দেশটির সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা সম্প্রদায়ের উপর চালানো গণহত্যার বিচারের জন্য আন্তর্জাতিক বিচারিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করেছে গাম্বিয়া।এই মামলা পরিচালনা করতে আগামী কয়েক বছরে খরচ হবে প্রায় এক কোটি ২০ লাখ ডলার (প্রায় ১০০ কোটি টাকা)। এর মধ্যে এখন পর্যন্ত ১২ লাখ ডলার সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে বাংলাদেশ দিয়েছে পাঁচ লাখ ডলার। বাকি অর্থ সংগ্রহের জন্য সৌদি আরবসহ বিভিন্ন দেশকে অনুরোধ করেছে বাংলাদেশ।
এ বিষয়ে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার মামলা পরিচালনায় তহবিল গঠনে সৌদি সরকারের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ ফান্ডের সহায়তা চেয়েছেন ওই দেশে নিযুক্ত রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি।
রাষ্ট্রদূত রবিবার রিয়াদে সৌদি সরকারের কেএস রিলিফ ফান্ডের সুপারভাইজার জেনারেল আব্দুল আজিজ আল রাবেয়ার সঙ্গে সাক্ষাৎকালে এ অনুরোধ জানান।
সানবিডি/এনজে/৪:০৮/১৫.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














