সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-১৫ ১৭:০৭:০৫
মহান বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে প্রেস উইং থেকে বলা হয়েছে, মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তাঁর এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন, রেডিও, অনলাইন গণমাধ্যমগুলোতে সম্প্রচার করা হবে।
সানবিডি/এনজে/৫:০৬/১৫.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














