মুক্তিযুদ্ধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানালো আইজিপি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-১৬ ১৪:৫১:১৬


চলমান বিজয় দিবস উপল ১৯৭১’র মহান মুক্তিযুদ্ধেজীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ।

আজ বুধবার (১৬ ডিসেম্বর) সকাল নয়টায় রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে আইজিপি পুস্পস্তবক অর্পণ করেন। এ সময় পুলিশের একটি সু‌সজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। তখন বিউগলে বেজে উঠে করুণ সুর।

পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলাম, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান এবং বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।

সানবিডি/এনজে/২:৫০/১৬.১২.২০২০