ইথিওপিয়ায় খাদ্য সংকটে ২৩ লাখ শিশু
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-১৬ ১৮:৪২:৪৩
ইথিওপিয়ার তাইগ্রে রাজ্যে চলমান সংঘাতের কারণে প্রায় ২৩ লাখ শিশু খাবার পাচ্ছে না বলে জানিয়েছে জাতিসংঘ।
এ বিষয়ে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, প্রায় দুই দশমিক তিন মিলিয়ন শিশু সেখানে নিরাপত্তাহীনতায় ভুগছে। সামান্য খাবার এবং ওষুধ পর্যন্ত তাদের কাছে পৌঁছে দেয়া যাচ্ছে না।
ত্রাণসহায়তা দেয়ার বিষয়ে ইথিওপিয়ার সরকারের সঙ্গে চুক্তি করার পরও তাইগ্রেতে তাদের ঢুকতে দেয়া হচ্ছে না বলে মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত বিভিন্ন সংস্থা জানিয়েছে। খবর বিবিসি ও ডয়চে ভেলের।
গত ৪ নভেম্বর থেকে তাইগ্রের স্থানীয় যোদ্ধাদের সঙ্গে লড়াই করছে ইথিওপিয়ার সরকারি বাহিনী।
ভিতরে কী ঘটছে, তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। জাতিসংঘের ধারণা, যুদ্ধে হাজারখানেক সাধারণ মানুষের মৃত্যু হয়েছে।
সানবিডি/এনজে/৬:৩৭/১৬.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














