স্বাধীন প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা হবে: এরদোগান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-১৭ ১৪:২১:২৩


রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে তুরস্কের উপর।এই নিষেধাজ্ঞাকে তুরস্কের সার্বভৌমত্ব ও প্রতিরক্ষা শিল্পের ওপর ‘শত্রুপক্ষীয় হামলা’বলে মন্তব্য করেছেন এরদোগান। তিনি বলেন তবে তাদের এই উদ্যোগ ব্যর্থ হতে যাচ্ছে।

এমন খবর জানিয়েয়ে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি।

ন্যাটো মিত্র তুরস্কের প্রতিরক্ষা শিল্প অধিদফতর ও তার প্রধান ইসমাইল দেমিরসহ তিন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।

এরপর প্রথমবারের মতো জনসমক্ষে এসে এরদোগান বলেন, নিষেধাজ্ঞা উদ্ভূত সমস্যা কাটিয়ে ওঠা যাবে। এ সময় একটি স্বাধীন প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

মার্কিন নিষেধাজ্ঞাকে ‘প্রকাশ্য হামলা’ উল্লেখ করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, নিশ্চিতভাবে, এতে সমস্যা হবে। কিন্তু প্রতিটি সমস্যাই সমাধানের দরজা খুলে দেয়।

তিনি জানান, আমাদের প্রতিরক্ষা শিল্পকে স্বাধীনভাবে গড়ে তুলতে দ্বিগুণ পরিশ্রম করবো। প্রতিরক্ষা শিল্প সংস্থাগুলোর প্রকল্পগুলো ত্বরান্বিত করবো। প্রতিরক্ষা-সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে আরও বেশি সমর্থন দেব।

সানবিডি/এনজে/২:২১/১৭.১২.২০২০