আল্লামা শফীকে হত্যার অভিযোগে মামুনুল হকের বিরুদ্ধে মামলা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-১৭ ১৫:৩৮:০৩


সম্প্রতি প্রয়াত হওয়া হেফাজতে ইসলামের আমির আল্লাম আহমদ শফিকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে হেফাজতের বর্তমান কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। এই মামলা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ মামলাটি করেন আল্লামা আহমদ শফীর শ্যালক মোহাম্মদ মাঈন উদ্দীন।

এ বিষয়ে বাদীর আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ জানান, মামলায় বাদীসহ ছয়জনকে সাক্ষী করা হয়েছে।

আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দিয়েছেন।

গত ১৮ সেপ্টেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় হেফাজতে ইসলামের সর্বোচ্চ নেতা ও হাটহাজারী মাদ্রাসার দীর্ঘদিনের পরিচালক আহমদ শফী মারা যান।

সানবিডি/এনজে/৩:৩৭/১৭.১২.২০২০