চীন থেকে নিয়ে সৌদির ঋণ ফেরত দিল পাকিস্তান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-১৯ ১৭:০২:৫৭
চীনের কাছ থেকে ধার নিয়ে সৌদি আরবকে দ্বিতীয় দফায় ঋণের ১০০ কোটি ডলার ফেরত দিয়েছে পাকিস্তান।
রিয়াদের কাছ থেকে ইসলামাবাদ ৩৩০ কোটি ডলার ঋণ নিয়েছিল। এর আগে গত জুলাই মাসে দেশটি প্রথম ধাপে সৌদি আরবকে আরও ১০০ কোটি ডলার ফেরত দিল। খবর দ্যা ডনের।
সৌদি আরবের বাকি অর্থ পরিশোধ করার জন্য চীনের সহযোগিতা চেয়েছে পাকিস্তান। চীন থেকে বাণিজ্যিক ঋণ নিতে চায় পাকিস্তান।
যদি পাকিস্তানকে এ ধরনের ঋণ দেয় তাহলে সেই অর্থ দিয়ে সৌদি আরবের বাকি ঋণ পরিশোধ করবে ইসলামাবাদ।
আগামী মাসের মধ্যে পাকিস্তানকে সৌদি আরবের এ অর্থ পরিশোধ করতে হবে। সাম্প্রতিক বছরগুলোতে চীন হচ্ছে পাকিস্তানের অর্থ সহায়তাকারী সবচেয়ে বড় মিত্র দেশ।
সানবিডি/এনজে/৪:৫৪/১৯.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














