বাংলাদেশ আবারো সোনালী আঁশের দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-২০ ১৬:৩১:১৭


দীর্ঘদিন হতেই বাংলাদেশ বিশ্বের অন্যতম সেরা মানের পাট উৎপাদন করে।তাই এই পাটের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে সরকার করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। তিনি বলেন, বাংলাদেশকে আবারও বিশ্বের মানচিত্রে সোনালি আঁশের দেশ হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় কাজ করছে।

আজ রোববার (২০ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজেএ) নেতৃবৃন্দেরে সঙ্গে আলোচনাকালে তিনি এ কথা জানান।

এই আলোচনায় মন্ত্রী বলেন, পরিবেশবান্ধব পাটের ব্যবহার বহুমুখীকরণ ও উচ্চমূল্য সংযোজিত পাটপণ্য উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে পাটকাঠি থেকে চারকোল, কম্পোজিট জুট টেক্সটাইল, জুট জিও-টেক্সটাইল উৎপাদনের মাধ্যমে পাটখাতে নতুন নতুন বহুমুখী পণ্য সংযোজিত হচ্ছে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা বিবেচনায় এবং পাট শিল্পের বিশ্বব্যাপী সম্প্রসারণে সরকার ২৮২ প্রকার দৃষ্টিনন্দন পাট পণ্যকে বহুমুখী পাটজাত পণ্য হিসেবে ঘোষণা করেছে। কাঁচাপাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও রফতানি বৃদ্ধি, দেশের অভ্যন্তরের পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি, পাটের ন্যায্যমূল্য নির্ধারণ ও পরিবেশ রক্ষায় সরকার কাজ করে যাচ্ছে। তবে, কাঁচাপাট রফতানিতে সরকার বাধা প্রদান করবে না।

সানবিডি/এনজে/৪:২৮/২০.১২.২০২০