রাজধানীতে চালু হলো আরো ৩ ইউটার্ন
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-২০ ১৮:৩০:১২
রাজধানীর ভয়াবহ যানজট নিরসনে তেজগাঁও বিজি প্রেসের সামনে, নাবিস্কো বা কোহিনুর কেমিক্যাল মোড় এবং বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় তিনটি ইউটার্ন চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
আজ রবিবার ওই তিন ইউটার্ন খুলে দেয় ডিএনসিসি।
এর আগে ঢাকা উত্তরের প্রয়াত সাবেক মেয়র আনিসুল হক রাজধানীর যানজট নিরসনে ইউটার্নগুলো নির্মাণের উদ্যোগ নেন। উত্তরা হাউজ বিল্ডিং থেকে তেজগাঁও সাতরাস্তা পর্যন্ত ১০টি ইউটার্ন নির্মাণ করছে ডিএনসিসি। এর মধ্যে ওই তিনটির নির্মাণ কাজ শেষ হওয়ায় যান চলাচলের জন্য তা খুলে দেয়া হয়। প্রকল্পের শুরুতে মোট ১১টি ইউটার্ন নির্মাণ করার পরিকল্পনা থাকলেও আর্মি গলফ ক্লাব সংলগ্ন ইউটার্নটি বাতিল করা হয়।
সানবিডি/এনজে/৬:২৫/২০.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














