মার্কিন নিষেধাজ্ঞার পর তুরস্কের প্রথম পণ্যবাহী ট্রেন বেইজিংয়ে
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-২০ ২১:২৮:৩০
সম্প্রতি তুরস্কের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র এতে দেশটির সঙ্গে সম্পর্কের অবনতি হলেও চীনের সঙ্গে সম্পর্ক উন্নতি করছে আঙ্কারা। চীনের সঙ্গে প্রথমবারের মতো রেলপথে পণ্যবাহী ট্রেন চালু করেছে তুরস্ক।
এ বিষয়ে আঙ্কারার পরিবহন ও অবকাঠামোমন্ত্রী আদিল কারাইসমেলগ্লু জানিয়েছেন, তুরস্ক থেকে পণ্যবাহী ট্রেনটি চীনে শনিবার পৌঁছেছে। এটি দেশের জন্য বিশাল এক মাইলফলক। তিনি এক টুইট বার্তায় বলেন, চীনে রফতানি ট্রেনই রেল পরিবহনে আমাদের বিজয়।
পণ্যবাহী এই ট্রেনটি ৪ ডিসেম্বর ইস্তানবুল থেকে থেকে যাত্রা শুরু করে। ৮ হাজার ৬৯৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চীনের জিয়ান শহরে পৌঁছে। ট্রেনটি তুরস্ক থেকে জর্জিয়া, আজারবাইজান, কাসপিয়ান সাগর এবং কাজাখাস্তান হয়ে চীনে পৌঁছে।
সানবিডি/এনজে/৯:২৫/২০.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














