মাদরাসা পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার,শিক্ষাবৃত্তি চালুর আশ্বাস

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-২০ ২১:৩৭:৫৭


বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে শিক্ষকদের সঙ্গে বৈঠকে তিনি মাদরাসার মেধাবী ছাত্রদের ভারতে গিয়ে পড়াশোনার সুযোগ দেওয়ার পাশাপাশি শিক্ষাবৃত্তি চালুর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে মাদরাসার পক্ষ থেকে জানানো হয়েছে।

আজ রোববার (২০ ডিসেম্বর) বিকেলে নগরীর ষোলশহরের বিবিরহাট এলাকায় মাদরাসায় যান দোরাইস্বামী। মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ অছিয়র রহমানসহ শিক্ষকরা তাকে ফুল দিয়ে বরণ করেন। পরে অধ্যক্ষের কক্ষে তিনি শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন। তবে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি তিনি।

সানবিডি/এনজে/৯:৩৫/২০.১২.২০২০