করোনার পর হিলিতে বেড়েছে পণ্য আমদানি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-২১ ১৫:১৮:৪৯
মহামারি করোনা পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে দিনাজপুরের হিলি স্থলবন্দর।বন্দর দিয়ে দু’দেশের মাঝে পণ্য আমদানি রফতানি বাণিজ্য বেড়েছে। মহামারির সংক্রমণ থেকে রক্ষা পেতে ২৬ মার্চ থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ হয়। আড়াই মাস পর ৮ জুন বন্দর দিয়ে পুনরায় কার্যক্রম শুরু হয়।
এ বিষয়ে হিলি স্থলবন্দরের আমদানিকারক শাহিনুর রেজা শাহীন বলেন, দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড চালু হওয়ায় পাথরসহ বিভিন্ন পণ্যের চাহিদা বেড়েছে। হিলি স্থলবন্দরের আমদানিকারকরা পাথরসহ বিভিন্ন পণ্য আমদানি করে ওইসব প্রজেক্টসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছেন। যার কারণে হিলি স্থলবন্দর দিয়ে আগের চেয়ে পণ্য আমদানির পরিমাণ বেড়েছে। এতে করে বন্দরের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে।
সানবিডি/এনজে/৩:১৭/২১.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














