কারাবাখ যুদ্ধে ১৪ হাজার সেনার প্রাণহানী: আর্মেনিয়া
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-২১ ১৮:৪৪:৩২
দুই প্রতিবেশী দেশ আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে সম্প্রতি চলা যুদ্ধে ভয়াবহ ক্ষয়ক্ষতির খবর জানিয়েছে আর্মেনিয়া। দেশটি বলছে, ৪৪ দিনের ওই ভয়াবহ যুদ্ধে তাদের ১৪ হাজার ২৮৬ সেনা নিহত ও ২২ হাজার ৪শ জন আহত হয়েছে। এছাড়া আরও প্রায় এক হাজার সেনার কোনো হদিস পাওয়া যাচ্ছে না।
এই যুদ্ধে হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান থেকে দেশটির বার্তা সংস্থা আরান নিউজ। এতদিন পর্যন্ত আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বা প্রেসিডেন্টের দফতর থেকে সাম্প্রতিক যুদ্ধে হতাহতদের সংখ্যা সম্পর্কে গড়পরতা তথ্য দেয়া হচ্ছিল।
সানবিডি/এনজে/৬:৪৪/২১.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














