দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রে হুয়াওয়ের স্মার্ট টেকনোলজি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-২১ ২০:৩০:০৩
ময়মনসিংহে অবস্থিত দেশের সৌরবিদ্যুৎ কেন্দ্রে হুয়াওয়ে স্মার্ট ফটোভোলটাইক (পিভি) সমাধান ইনস্টল করা হয়েছে। এর মাধ্যমে সম্প্রতিকালে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে এ সৌরবিদ্যুৎ কেন্দ্রটি। ২০২১ সালের মধ্যে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে দেশের সর্বমোট বিদ্যুতের ১০ শতাংশ উৎপাদনে সরকারের লক্ষ্য অর্জনে বিশেষ ভূমিকা রাখবে ৭৩ মেগা ওয়াট পিভি সক্ষমতার এ সোলার পাওয়ার প্ল্যান্ট।
আজ সোমবার (২১ ডিসেম্বর) হুয়াওয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, ফটোভোলটাইক সিস্টেম (পিভি সিস্টেম) বা সৌর শক্তি ব্যবস্থা, এমন একটি বিদ্যুৎ ব্যবস্থা যা ব্যবহারযোগ্য সৌরবিদ্যুৎ সরবরাহে কাজ করে। সৌর প্যানেল, সোলার ইনভার্টার, মাউন্টিং, ক্যাবলিং এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রাংশ সম্বলিত এই ফটোভোলটাইক সিস্টেম সব কিছুর মধ্যে সামঞ্জস্য বজায় রেখে ওয়ার্কিং সিস্টেম নিশ্চিত করে।
সানবিডি/এনজে/৮:৩০/২১.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














