করোনায় কর্মহীন ১৭৯৪ শ্রমিক পাচ্ছেন নগদ সহায়তা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-২২ ২১:৪০:১৭


মহামারি করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া এক হাজার ৭৯৪ রফতানিমুখী তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্পের দুঃস্থ শ্রমিক পাচ্ছেন নগদ সহায়তা।

আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাজধানীর শ্রম ভবনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এই নগদ সহায়তা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন। গত সেপ্টেম্বর মাসের জন্য প্রথম পর্যায়ে এক হাজার ৭৯৪ জন দুস্থ শ্রমিক ৩ হাজার টাকা করে পাবেন।

বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ইলেকট্রনিক সিস্টেমে আগামী ২৪ ঘণ্টার মধ্যে উপকারভোগীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে সহায়তার টাকা চলে যাবে বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী।

সানবিডি/এনজে/৯:৪০/২২.১২.২০২০