ঢাকায় আরও ৪ বাস টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-২৩ ১৮:০৫:৪৮


ঢাকা মহানগরীতে আন্তঃজেলা বাস টার্মিনাল হিসেবে আরও চারটি স্থানকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এসব স্থানে নতুন বাস টার্মিনাল স্থাপন করা হবে।

আজ বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে বাস রুট রেশনালাইজেশন কমিটির গঠিত আন্তঃজেলা বাস টার্মিনাল ও ডিপোর জন্য প্রস্তাবিত ১০টি স্থানের মধ্যে একটি সাভারের ‘বাটুলিয়া’ এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এ ব্যাপারে ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘আমরা বাস রুট রেশনালাইজেশনের উদ্যোগ নিয়েছি। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের মাধ্যমে আমরা পুরো গণপরিবহন ব্যবস্থাকে একটি শৃঙ্খলার মধ্যে আনতে চাই। আমরা এরইমাঝে কাজ আরম্ভ করেছি। সে পরিপ্রেক্ষিতেই গত সভাতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আন্তঃজেলা বাস টার্মিনাল এর জন্য যে দশটি স্থানকে নির্বাচন করা হয়েছে, সেখান থেকে আমরা তালিকা ছোট করে এনেছি। আমরা মনে করেছি যে, সার্বিকভাবে চারটি গ্রহণযোগ্য হতে পারে। সে পরিপ্রেক্ষিতে আজকে আমরা বাটুলিয়ায় সরেজমিন পরিদর্শনে এসেছি।’

সানবিডি/এনজে/৬:০৬/২৩.১২.২০২০