প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন আহমদ কায়কাউস

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-২৪ ১৩:৩৫:৩৮


প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্যসচিব পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছন ড. আহমদ কায়কাউস। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।

এর আগে ২০১৯ সালের ২৯ ডিসেম্বর বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবের দায়িত্ব থেকে আহমদ কায়কাউসকে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব করা হয়েছিল। বুধবার (২৩ ডিসেম্বের) তার অবসর-উত্তর ছুটি মঞ্জুর করা হয়। ৩১ ডিসেম্বর থেকে তার অবসরে যাওয়ার কথা ছিল।

এই চুক্তির শর্তে বলা হয়, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউসকে অবসর-উত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে আগামী ১ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

সানবিডি/এনজে