নগদের দৈনিক লেনদেন ২০০ কোটি ছাড়ালো
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-২৪ ১৫:০৩:৩৩
বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-এর দৈনিক লেনদেনের পরিমাণ ২০০ কোটি টাকা ছাড়িয়েছে। আজ বৃহস্পতিবার(২৪ ডিসেম্বর) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক এই ঘোষণা দেন।
ইতোপূর্বে সরকারের পক্ষ থেকে আগামী বছরের জানুয়ারির মধ্যে দৈনিক ২০০ কোটি টাকা লেনদেনের মাইলফলক স্পর্শ করার কথা বলা হলেও নির্ধারিত সময়ের আগেই তা অতিক্রম করেছে দেশের সবচেয়ে ডিজিটাল ফাইন্যান্সিয়াল অপারেটরটি। এর আগে চলতি বছরের জানুয়ারিতে দৈনিক ১০০ কোটি টাকা লেনদেনের মাইলফলক অতিক্রম করে নগদ।
সানবিডি/এনজে/৩:০২/২৪.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














