সপ্তাহের শেষ কার্যদিবসও লেনদেনের শীর্ষে বেক্সিমকো
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১২-২৪ ১৬:১৯:৩১
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন কোম্পানিটির ৯৬ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে উঠে আসা আইএফআইসি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৭৫ কোটি ৫৩ লাখ টাকার।
৬৯ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা লিমিটেড।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লাফার্জ হোলসিম বাংলাদেশ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, লংকাবাংলা ফাইন্যান্স, ওরিয়ন ফার্মা, ফরচুন, বিডি ফাইন্যান্স ও রূপালী ইন্স্যুরেন্স লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৬:১৯/২৪/১২/২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













