আমন ধান সংগ্রহ
হিলিতে উদ্বোধনের ২০ দিনে সংগ্রহ মাত্র ১ টন
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-২৬ ১১:১৭:০৩
দিনাজপুর জেলার হিলিতে এবার আমন সংগ্রহ অভিযান শুরুর ২০ দিন পেরিয়ে গেলেও এখনো এক টনের বেশি ধান সংগ্রহ করতে পারেনি খাদ্য গুদাম কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা বলছেন, খোলাবাজারে ধানের ধান বেশি থাকায় কৃষকরা সরকারকে চাল দিচ্ছেন না। এতে ধান সংগ্রহ অভিযান ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন খাদ্য কর্মকর্তারা।
এ ব্যাপারে জানা গেছে, ৬ ডিসেম্বর হিলি এলএসডি খাদ্যগুদাম চত্বরে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম কৃষকদের কাছ থেকে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনের দিন একজন কৃষকের কাছ থেকে এক টন ধান ক্রয়ের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন হলেও এরপর থেকে আর ধান সংগ্রহ করতে পারেনি খাদ্যগুদাম কর্তৃপক্ষ।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














