প্রাণঘাতি করোনায় আরও ৩০ জনের প্রাণহানী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-২৬ ১৫:৫৫:৪১
প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরও নতুন রোগী শনাক্ত হয়েছে ৮৩৪ জন।
আজ শনিবার বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৮৩৪ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৮ হাজার ৯৯ জন। আরও ৩০ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৪২৮ জন হয়েছে।
গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৬৮৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন হয়েছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














