পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনার প্রাণহানী

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-২৭ ১১:১৪:০৯


পাকিস্তানের উত্তরাঞ্চলীয় এলাকায় শনিবার সামরিক বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ চার সেনাসদস্যের প্রাণহানী ঘটেছে।

এক বিবৃতিতে পাক সেনাবাহিনী জানিয়েছে, গিলগিট বালটিস্তান পার্বত্য অঞ্চলের মিনিমার্গ এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে ওই দুর্ঘটনা ঘটে।  খবর আনাদোলুর।

এই দূর্ঘটনায় নিহতদের মধ্যে দুজন পাইলট– মেজর হুসেইন ও তার কো-পাইলট মেজর আয়াজ হোসেন ছাড়াও নায়েক ইনজামাম এবং মোহাম্মদ ফারুক নামে দুই সেনাসদস্য আছেন।

সাকদু এলাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে হেলিকপ্টারটি দিয়ে আবদুল কাদের নামে এক সিপাহির লাশ আনা হচ্ছিল।

সানবিডি/এনজে