আমিরাতের প্রেসিডেন্টকে সৌদি বাদশাহর আমন্ত্রণ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-২৭ ১৪:১১:৫৯
৪১তম উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সম্মেলনে উপস্থিত থাকার ব্যাপারে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানকে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।
এ ব্যাপারে সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের ৫ জানুয়ারি রিয়াদে জিসিসি সম্মেলন আয়োজন করা হবে। গতকাল শনিবার আমিরাতের প্রেসিডেন্টকে আমন্ত্রণ বার্তা পাঠানো হয়েছে।
আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম আমন্ত্রণপত্র শনিবার গ্রহণ করেছেন। জিসিসি সেক্রেটারি ড. নায়েফ আল হাজরাফের সংবর্ধনার সময় তারা এটি পান।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














