ভার্চুয়াল জলবায়ু সম্মেলন

বিশ্ব নেতাদের সঙ্গে অংশ নেবেন প্রধানমন্ত্রী

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-২৭ ২০:৩৯:৫৪


বিশ্বব্যাপী অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়া জলবায়ুজনিত সমস্যা মোকাবিলা ও সমাধানের লক্ষ্যে আগামী ২৫ ও ২৬ জানুয়ারি দুই দিনব্যাপী ‘ক্লাইমেট অ্যাডাপটেশন সামিট-২০২১’ শীর্ষক ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলননে সজার্মানির রাষ্ট্রপ্রধান অ্যাঞ্জেলা মেরকেল, জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ অন্তত ১৫টি দেশের রাষ্ট্র প্রধানরা অংশ নিবেন। প্রাচ্যের দেশ নেদারল্যান্ডস বৈশ্বিক এই সম্মেলনের আয়োজন করেছে।

এই সম্মেলনের আয়োজকরা জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অতিবৃষ্টি ও খরাসহ জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ সাধারণ মানুষ কিভাবে মোকাবিলা করবে এবং এর সমাধান কিভাবে করা যায়, এসব বিষয় নিয়েই আগামী ২৫ ও ২৬ জানুয়ারি দুই দিনব্যাপী ‘ক্লাইমেট অ্যাডাপটেশন সামিট-২০২১’ শীর্ষক ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

এবারের সম্মেলনের আয়োজক দেশ নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট এবং অবকাঠামো উন্নয়ন ও পানি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী কোরা ভ্যান নিওহেজিনের সঙ্গে বিশ্ব নেতারা সম্মেলনে আলোচনায় অংশ নেবেন। বিশ্বব্যাপী শহরগুলোতে কীভাবে পরিবর্তিত জলবায়ু সমস্যা খাপ খাওয়ানো যায়, কৃষি উৎপাদন কীভাবে ঠিক রাখা যায় এবং উপকূলীয় নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যায়, সম্মেলনে বিশ্ব নেতারা এই বিষয়গুলো সমাধানের চেষ্টা করবেন। এ ছাড়া জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় অর্থ বিনিয়োগও নিয়েও সম্মেলনে গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে।

সানবিডি/এনজে