লেনদেনের শীর্ষে বেক্সিমকো

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১২-২৮ ১৬:০৬:১৫


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৩০ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে উঠে আসা আইএফআইসি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৭৩ কোটি ২৫ লাখ টাকার।

৬২ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লংকাবাংলা ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, লাফার্জ হোলসিম বাংলাদেশ, বিডি ফাইন্যান্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, ওয়ালটন ও এসএস স্টীল লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৬:০৬/২৮/১২/২০২০