ব্রিটেনের সঙ্গে বাণিজ্য চুক্তিতে ইউরোপীয় ইউনিয়নের অনুমোদন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-২৯ ১৪:১৯:১১
ব্রিটেনের সঙ্গে ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তিতে সবুজ সংকেত দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এর মধ্য দিয়ে চলতি বছরে চুক্তিটি বাস্তবায়নের পথ আরও প্রশস্ত হয়েছে।
এ বিষয়ে বিবিসির খবরে বলা হয়েছে, বুধবার বিলটি অনুমোদনে যুক্তরাজ্যের পার্লামেন্টে তোলার কথা রয়েছে। সেখানে অনুমোদনের পর ১ জানুয়ারি নাগাদ সেটি আইনে পরিণত হতে পারে।
ইউরোপীয় ইউনিয়নে জার্মান প্রেসিডেন্সির মুখপাত্র সেবাস্তিনায় ফিচার বলেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা সর্বসম্মতিক্রমে এই চুক্তিতে সায় দিয়েছেন।
জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের মুখপাত্র উলরিক ডেমার বলেন, চুক্তিতে তাদের জোট সরকারের কোনো আপত্তি নেই। আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে আসা চুক্তি জার্মানির সরকার গ্রহণ করতে পারে।
এ ছাড়া প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনেরও অফিস চুক্তিতে সমর্থনের কথা জানিয়েছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














