রফতানি বাণিজ্য বেড়েছে আখাউড়া স্থলবন্দরে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-৩০ ১৫:২২:৫১
ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে প্রতিদিন কয়েক লাখ ডলার মূল্যের বিভিন্ন পণ্য রফতানি হয়। কিন্তু মহামারি করোনাভাইরাসের থাবায় এবার ভয়াবহ ক্ষতির মুখে পড়ে রফতানি বাণিজ্য। মহামারির কারণে আখাউড়া স্থলবন্দরে অন্তত ৮০ লাখ মার্কিন ডলারের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
তবে করোনা পরিস্থিতি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসায় আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রফতানির পরিমাণও বেড়েছে। এখন প্রতিদিন গড়ে তিন থেকে সাড়ে তিন লাখ মার্কিন ডলার মূল্যের পণ্য যাচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায়। তবে এখন যে কয়টি পণ্য রফতানি হচ্ছে, তার মধ্যে মাছের পরিমাণই সবচেয়ে বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
এ বিষয়ে স্থলবন্দরের কয়েকজন ব্যবসায়ী জানান, করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর রড-সিমেন্ট আমদানি বন্ধ করে দেন ভারতীয় ব্যবসায়ীরা। এছাড়া তিন মাসেরও বেশি সময় মাছ রফতানিও বন্ধ রাখেন তারা। কিন্তু এখন রড-সিমেন্ট রফতানি হওয়ার পাশাপাশি মাছ রফতানির পরিমাণও আগের চেয়ে দ্বিগুণ হয়েছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














