২৯০ বিলিয়ন ডলারের স্মার্ট বোমা কিনছে সৌদি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-৩০ ১৬:০৯:০৫


যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাবিষয়ক দফতর পেন্টাগন সৌদির কাছে তিন হাজার স্মার্ট বোমা বিক্রির বিষয়টি অনুমোদন করেছে।বোয়িং কোম্পানি এসব অস্ত্রের প্রধান ঠিকাদার।

এ বিষয়ে মঙ্গলবার এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, এ নিয়ে সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের ২৯০ বিলিয়ন ডলারের একটি সমঝোতা চুক্তি হয়েছে। খবর দ্য ডনের।

বর্তমানে মধ্যপ্রাচ্যে মার্কিন অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা সৌদি আরব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ দিনগুলোতে দেশটির কাছে এসব অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র।

ইয়েমেনে যুদ্ধ বন্ধ করতে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধের কারণে ইয়েমেনে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।

সানবিডি/এনজে