বিজিবি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে আত্নপ্রকাশ করেছে: মহাপরিচালক

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-৩০ ১৬:৪০:৩৩


বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম বলেছেন, দেশের ঐতিহ্যবাহী সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ত্রিমাত্রিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে। তিনি বলেন, বিজিবি মহাপরিচালক বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় বিশেষ করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সুযোগ্য নেতৃত্ব এবং ব্যক্তিগত প্রচেষ্টায় বিজিবি আজ ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তরিত হয়েছে।

আজ বুধবার (৩০ ডিসেম্বর) সকালে পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের মাল্টিপারপাস সেডে ২০২০ সালের বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ‘পদক প্রদান’ অনুষ্ঠানে এসব কথা বলেন বিজিবি মহাপরিচালক। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদকপ্রাপ্তদের পদক পরিয়ে দেন।

সানবিডি/এনজে