তেজগাঁওয়ে তৈরি হবে মাল্টিপারপাস ট্রাক পার্কিং: আতিকুল
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-৩০ ১৭:২১:২৭
রাজধানীর তেজগাঁওয়ে একটি মাল্টিপারপাস ট্রাক পার্কিং নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
আজ বুধবার(৩০ ডিসেম্বর) দুপুরে তেজগাঁওয়ের মেয়র আনিসুল হক সড়ক এবং তেজগাঁও ট্রাক টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।
এ ব্যাপারে ডিএনিসিসির মেয়র বলেন, এই টার্মিনালে দিনে পাঁচ হাজার ট্রাক আসা-যাওয়া করে। রাতে টার্মিনাল এবং সড়কে ট্রাক থাকে প্রায় দুই হাজার। এতে রাস্তায় জটলা তৈরি হয়। নগরবাসীকে ভোগান্তিতে পড়তে হয়।
মেয়র আরও বলেন, তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের জায়গাটি রেলওয়ের। আমরা রেলওয়েকে চিঠি দিয়ে জায়গাটি ডিএনসিসির কাছে হস্তান্তর করতে বলব। প্রয়োজনে নিজেও রেলমন্ত্রীর সঙ্গে কথা বলে দ্রুত বিষয়টি সমাধান করব।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














