টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ করতে চায় তুরস্ক
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-৩১ ১৬:২৯:৪৮
বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা করার আগ্রহের কথ জানিয়েছেন।তিনি বলেন বাংলাদেশের টেলিযোগাযোগসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে আগ্রহী তুরস্ক।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে বুধবার অনলাইনে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান তুরস্কের এই আগ্রহের কথা ব্যক্ত করেন।
এই সাক্ষাৎকালে তারা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি, বিশেষ করে টেলিযোগাযোগ ও ডিজিটাল প্রযুক্তি সম্প্রসারণ ও অগ্রগতি সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেন। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বাংলাদেশ ও তুরস্কের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, ‘তুরস্ক বাংলাদেশের অকৃত্রিম বন্ধু।’ বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান চমৎকার সম্পর্ক আগামী দিনগুলোতে আরও সুদৃঢ় হবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














