তিমির রেখায় অস্ত গেল আরও একটি বছর

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-৩১ ১৯:১৮:০৫


জীবনের চলমান গতিপথ থেকে দূর নীলিমায় অস্ত গেল আরো একটি মূল্যবাণ বছর।বিদায় নিল আরেকটি খ্রিস্টীয় বছর ২০২০ সাল। এই বছরটি পৃথিবীকে দিয়েছে মহামারীর তাণ্ডব, মৃত্যুর মিছিল, কর্মহারা জীবন ও অনিশ্চিত ভবিষ্যৎ। এ পরিস্থিতির মধ্যেই আজকের রাত পেরিয়ে ভোরের সূর্য পৃথিবীর বুকে নিয়ে আসবে আরেকটি নতুন বছর। আর নতুন বছর নিয়ে মানুষ আশায় বুক বাঁধবে। করোনামুক্ত ঝলমলে একটি বিশ্ব গড়ার প্রত্যয় নিয়ে পথচলা শুরু করবে।

সানবিডি/এনজে