বাজার বন্ধ থাকার পরও বেড়েছে বিদেশী লেনদেন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-০১ ০৯:৫৪:১১


করোনা মহামারিতে দীর্ঘদিন বন্ধ ছিলো দেশের পুঁজিবাজার। এর পরও সদ্য বিদায়ী ২০২০ সালে পুঁজিবাজারে বিদেশী লেনদেন তিন বছরের মধ্যে সর্বোচ্চ।

ডিএসই সূত্র মতে, ২০২০ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে বিদেশী বিনিয়োগকারীদের লেনদেন বিগত তিন বছরের মধ্যে সর্বোচ্চ৷ ২০২০ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে বিদেশী বিনিয়োগকারীদের মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১০ হাজার ৩৮৭ কোটি ৬৫ লাখ টাকা। যা মোট লেনদেনের ৭ দশমিক ৬৯ শতাংশ। অন্যদিকে ২০১৯ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে বিদেশী বিনিয়োগকারীদের মোট লেনদেনের পরিমাণ ছিল ৭ হাজার ৮৪৫ কোটি ৪৫ লাখ টাকা। যা মোট লেনদেনের ৬ দশমিক ৮৯ শতাংশ।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, পুঁজিবাজারের ধারাবাহিক পতনে সাধারণ বিনিয়োগকারী যখন দিশেহারা, ঠিক তখনই শুরু হয় করোনা মহামারি। ২৬ মার্চ বন্ধ হয়ে যায় পুঁজিবাজার। ৬৬ দিন পর গত ৩১ মে ফের পুঁজিবাজারে লেনদেন শুরু হয়।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

শেয়ারবাজারের খবরা-খবরSunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ