নতুন বছরে নতুন খবর দিল সাকিব

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-০১-০১ ১৫:০৫:১২


নতুন বছরের প্রথম দিনেই ভক্ত- সমর্থকদের নতুন সুখবর দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তৃতীয়বারের মতো বাবা হতে চলেছেন সাকিব। স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বেবি বাম্পের ছবি আপলোড করে এ খবরটি জানিয়েছেন সাকিব নিজেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবির ক্যাপশনে সাকিব লিখেছেন, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

উল্লেখ্য, সাকিব-শিশির দম্পতির সংসারে রয়েছে দুইটি কন্যা সন্তান। ২০১৫ সালের ৮ নভেম্বর জন্মগ্রহণ করেছেন সাকিবের প্রথম কন্যা আলায়না হাসান অব্রি। গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যা ইররাম হাসানকে স্বাগত জানিয়েছেন সাকিব-শিশির জুটি।

সানবিডি/নাজমুল