বিসিকের উদ্যোগে পাঁচদিনের মেলা শুরু রোববার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-০২ ১৮:৪৬:০৭


বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে পাঁচদিনব্যাপী মেলা শুরু হচ্ছে আগামী রোববার (৩ জানুয়ারি)। এই মেলা চলবে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) পর্যন্ত।

মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিসিক উদ্যোক্তাদের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়েছে। বিসিক ভবনে এ মেলায় প্রায় ৬১ জন ক্ষুদ্র ও কুটির শিল্পোদ্যোক্তা অংশগ্রহণ করবেন।

এই মেলার সব স্টলে হস্ত ও কুটিরশিল্পজাত বিভিন্ন পণ্যসামগ্রী স্থান পাবে। পাশাপাশি বিসিক থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের তৈরি বিভিন্ন পণ্যের পসরা থাকবে।

মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উম্মুক্ত থাকবে।

সানবিডি/এনজে