ভোমরায় পাথর আমদানিতে ৬৪ কোটি টাকা রাজস্ব আয়
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-০২ ১৯:৪৪:৩৬
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে রাজস্ব বেড়েছে পাথর আমদানিতে।নির্মাণকাজের জন্য ব্যবহ্রত পাথর আমদানি করে গত পাঁচ মাসে ৬৪ কোটি টাকার উপরে রাজস্ব আয় হয়েছে। ২০১৯-২০ অর্থবছরের প্রথম পাঁচ মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে পণ্যটি প্রায় ২০ শতাংশ বেশি আমদানি হয়েছে। এর মধ্য দিয়ে সরকারের রাজস্বও বেড়েছে প্রায় ১৫ শতাংশ।
এ বিষয়ে ব্যবসায়ী ও বন্দরসংশ্লিষ্টরা বলছেন, চাহিদা বেড়ে যাওয়ায় আমদানি বেড়েছে পাথরের। তাছাড়া অন্যসব বন্দরের তুলনায় ভোমরা বন্দর দিয়ে পাথর আমদানি করলে সময় এবং পরিরহন খরচ সাশ্রয় হয়। ফলে দেশের বিভিন্ন এলাকার আমদানিকারকরা ভোমরা স্থলবন্দর ব্যবহার করে পাথর আমদানি করছেন।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














