বছরের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০১-০৩ ১৫:৫১:৫৬
বছরের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন কোম্পানিটির ১৯৮ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে উঠে আসা আইএফআইসি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ১৩০ কোটি ৯৭ লাখ টাকার।
১১১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লাফার্জ হোলসিম বাংলাদেশ, লংকাবাংলা ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, ওরিয়ন ফার্মা, বাংলাদেশ সাবমেরিন কেবলস, সাইনপুকুর সিরামিকস ও ব্রিটিশ আমেরিকান টোবাকো লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৫:৫০/৩/১/২০২১






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













