২৫৩ কোটি টাকার লেনদেন করে তালিকার শীর্ষে বেক্সিমকো

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-০১-০৪ ১৬:২৩:৫৫


বছরের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২৫৩ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ২০৫ কোটি ৯৬ লাখ টাকার।

১২৪ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লাফার্জ হোলসিম বাংলাদেশ, আইএফআইসি ব্যাংক, পাওয়ার গ্রীড, স্কয়ার ফার্মা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, ন্যাশনাল ব্যাংক ও বিডি ফাইন্যান্স লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৫:৪৬/৪/১/২০২১