২৯ হাজার ডলার ছাড়ালো বিটকয়েনের বাজারমূল্য  

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-০৪ ১৬:০০:২৯


একবারে চারগুণ বেড়ে প্রথমবারের মতো ২৯ হাজার মার্কিন ডলার ছাড়িয়েছে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের বাজারমূল্য।

বড় ও ছোট বিনিয়োগকারীদের চাহিদার ২০২০ সালের শেষ দিন বিটকয়েনের বাজারমূল্য উঠে যায় সর্বোচ্চ ২৯ হাজার ৩০০ মার্কিন ডলারে।

তবে এ মূল্য খুব একটা বেশি সময় স্থায়ী হয়নি; দ্রুতই কমতে শুরু করেছে। উল্লম্ফনের পর বিটকয়েন মূল্য ০.৬৭ শতাংশ কমে দাঁড়ায় ২৮ হাজার ৭৭৪.৩৬ ডলারে। ১৬ ডিসেম্বর প্রথমবার বিটকয়েনের মূল্য ২০ হাজার মার্কিন ডলার পেরিয়েছিল।

সানবিডি/এনজে