করোনায় বিআরটিএ সচিবের মৃত্যু
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-০৪ ১৭:২৪:৪৮
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) প্রশাসন বিভাগের সচিব ওলিউর রহমান মারা গেছেন বলে জানা গেছে।
আজ সোমবার (৪ জানুয়ারি) সকাল আটটার দিকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এক বার্তায় বিএআরটিএ এই তথ্য জানিয়েছে। ওলিউর রহমান এর আগে রাজউকের প্রশাসন বিভাগের সাবেক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তিনি প্রশাসন ক্যাডারের ১৭ ব্যাচের যুগ্মসচিব।
এ ব্যাপারে ওলিউর রহমানের আপন ভাই মো. মামুন জানান, বেশ কিছুদিন যাবত তিনি পুলিশ লাইন্স হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তিনি মারা যান।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














