সূচকের পতনে চলছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-০১-০৬ ১৫:২৫:২৯
বছরের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৫৭৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৬৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৫২ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৭ টির, দর কমেছে ২২৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৪টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৮৬৮ কোটি ৬৬ লাখ ৫ হাজার টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৭৫৪ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ২২৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫২টির, দর কমেছে ১৩৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৬৭ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার টাকা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১২:০৮/৬/১/২০২১






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













