ট্রাম্পকে গ্রেপ্তারে রেড নোটিশ দিলো ইরান

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০১-০৬ ১৪:৩১:৪০


কাসেম সোলায়মানিকে হত্যার অভিযোগে ইন্টারপোলের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তারে রেড নোটিশ পাঠিয়েছে ইরান।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ইরানের বিচার বিভাগীয় মুখপাত্র গোলাম হোসাইন ইসমাইলি এমন ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যায় ভূমিকা রাখায় ডোনাল্ড ট্রাম্পসহ আরও ৪৭ আমেরিকানকে আমরা শনাক্ত করতে পেরেছি। তাদের রেড নোটিশ পাঠানো হয়েছে।

এ বিষয়ে তিনি আরও বলেন, এই অপরাধ সংঘটনে যারা নির্দেশ দিয়েছেন, তাদের ধরতে ও শাস্তি দিতে ইসলামী প্রজাতন্ত্র ইরান খুবই গুরুত্ব দিচ্ছে।

ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে গত বছরের ৩ জানুয়ারি ড্রোন হামলা চালিয়ে হত্যা করে যুক্তরাষ্ট্রে। এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সানবিডি/এনজে