আবহাওয়ার আগাম সতর্কবার্তা পেতে ৫২০ কোটি টাকা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-০৬ ১৬:৩৪:১০


বিভিন্ন দুর্যোগকালীন সময়ে আবহাওয়ার তথ্য সেবা ও আগাম সতর্কবর্তা পদ্ধতি জোরদারকরণ (কম্পোনেন্ট-এ) প্রকল্প’ এর প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫২০ কোটি ১৫ লাখ টাকা। এই ব্যয়ের মধ্যে বিশ্বব্যাংকের ঋণ সহায়তা ৪৬২ কোটি ৯৩ লাখ টাকা। বাকি ৫৭ কোটি ২২ লাখ টাকা সরকারি অর্থায়ন। ‘বাংলাদেশ আঞ্চলিক আবহাওয়া ও জলবায়ু সেবা‘ প্রকল্পের আওতায় এটি বাস্তবায়ন করা হচ্ছে।

আজ বুধবার (৬ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্ব বৈঠকে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, ইলিয়াস উদ্দিন মোল্লাহ্, মো. মোতাহার হোসেন, মো. নাসির উদ্দিন এবং নাহিদ ইজাহার খান অংশ নেন।

এই বৈঠকে জানানো হয়, গত ২০১৬ সালের জুলাই মাসে এ প্রকল্পের কাজ শুরু হয়েছে। শেষ হওয়ার কথা চলতি বছরের জুন মাসে। যদিও ২০১৭ সালের জুলাই মাসে একনেকে অনুমোদনের পর এ প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

এই প্রকল্পটির মাধ্যমে ২০০টি উপজেলায় স্বয়ংক্রিয় কৃষি আবহাওয়া যন্ত্র স্থাপন, চারটি বিভাগীয় শহরের ওয়াসা অফিসে ৬৫টি স্বয়ংক্রিয় বৃষ্টি পরিমাপক যন্ত্র স্থাপন এবং ৩৫টি সনাতন পর্যবেক্ষণাগারে স্বয়ংক্রিয় বৃষ্টি পরিমাপক যন্ত্র স্থাপন করা হবে।

সানবিডি/এনজে